চট্টগ্রাম, বাংলাদেশ • সোমবার, ০৫ অক্টোবর ২০২৬
বিশ্বস্ত সংবাদ, পরিষ্কার দৃষ্টিভঙ্গি

খেলা

Sports

  • Messi on the verge of buying a second club in Spain

    Messi has reached a preliminary agreement to buy Spanish second division club Eldena, according to sports outlet ESPN. However, the deal is not yet finalized — the club’s financial and legal aspects will first be verified, followed by approval from Spain’s National Sports Council.

    If all goes well, Eldena will be Messi’s second club in Spain. He previously bought fifth division team Corneja earlier this year. Since Corneja is a semi-professional club, Eldena will be Messi’s first professional club in Spain.

  • স্পেনে দ্বিতীয় ক্লাব কেনার দোরগোড়ায় মেসি

    স্প্যানিশ দ্বিতীয় বিভাগের ক্লাব এলদেনসে কিনতে প্রাথমিক চুক্তিতে পৌঁছেছেন মেসি। এই তথ্য জানিয়েছে ক্রীড়া সংবাদমাধ্যম ইএসপিএন। তবে চুক্তিটি এখনো চূড়ান্ত হয়নি—প্রথমে ক্লাবটির আর্থিক ও আইনি বিষয়াদি যাচাই করা হবে, এরপর প্রয়োজন হবে স্পেনের ন্যাশনাল স্পোর্টস কাউন্সিলের অনুমোদন।

    সবকিছু ঠিকঠাক এগোলে এলদেনসে হবে স্পেনে মেসির মালিকানাধীন দ্বিতীয় ক্লাব। এর আগে চলতি বছর পঞ্চম বিভাগের দল কর্নেয়া কিনেছিলেন তিনি। কর্নেয়া আধা-পেশাদার ক্লাব হওয়ায় এলদেনসেই হতে যাচ্ছে স্পেনে মেসির প্রথম পেশাদার ক্লাব।