বিশ্বস্ত সংবাদ, পরিষ্কার দৃষ্টিভঙ্গি

মাদকমুক্ত ও নৈতিকতাসম্পন্ন জাতি গড়তে শিক্ষায় সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার: শিক্ষামন্ত্রী

শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, বর্তমান সরকার শিক্ষার ওপর সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে। আর স্কাউটসের উন্নয়নে একটি পৃথক স্কিম গ্রহণ করা হয়েছে। আজ বুধবার রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে ২০২৫ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া স্কাউট ও রোভার স্কাউটদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা শিক্ষামন্ত্রী এ কথা বলেন। অনুষ্ঠানে ২০২৫ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া ৫৮০ জন স্কাউট ও রোভার স্কাউটকে সংবর্ধনা দেওয়া হয়। তাদের একটি অভিনন্দনপত্র, মেডেল ও ২ হাজার টাকা নগদ করে অর্থ দেওয়া হয়। শিক্ষা মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এসএসসি ও এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া স্কাউট ও রোভার স্কাউটদের সংবর্ধনা অনুষ্ঠানে বক্তৃতা দেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক
এসএসসি ও এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া স্কাউট ও রোভার স্কাউটদের সংবর্ধনা অনুষ্ঠানে বক্তৃতা দেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক

মাদকমুক্ত ও নৈতিকতাসম্পন্ন জাতি গড়তে শিক্ষায় সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার: শিক্ষামন্ত্রী

জারনিউজ ডেস্ক

মাদকমুক্ত ও নৈতিকতাসম্পন্ন একটি জাতি গড়ে তোলার লক্ষ্যে সরকার শিক্ষা খাতে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে বলে জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। বুধবার রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট অডিটোরিয়ামে এসএসসি ও এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত স্কাউটদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

স্কুল ড্রেস, মিড ডে মিল ও কারিগরি শিক্ষায় জোর

শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষার্থীদের মধ্যে স্কুল ড্রেস বিতরণ, প্রাথমিক বিদ্যালয়গুলোতে মিড ডে মিল চালু এবং তাদের প্রতিভা বিকাশ ও দক্ষতা উন্নয়নে খেলাধুলা ও কারিগরি শিক্ষাকে কারিকুলামে অন্তর্ভুক্ত করার কাজ চলছে। এ ছাড়া স্কাউটসের উন্নয়নে পৃথক একটি স্কিম গ্রহণ করা হয়েছে বলেও জানান তিনি।

তিনি আরও বলেন, দেশের বিপুল জনসংখ্যাকে দক্ষ জনসম্পদে রূপান্তর করা গেলে ভবিষ্যতে বাংলাদেশ বিশ্বে নেতৃত্ব দিতে সক্ষম হবে। এ কারণে সরকার নতুন প্রজন্মের দিকে বিশেষভাবে দৃষ্টি রাখছে বলে মন্তব্য করেন তিনি।

নেতৃত্ব, দেশপ্রেম গড়ে তোলে স্কাউটিং

সরকারের জনপ্রশাসন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব মো. এহছানুল হক অনুষ্ঠানে বলেন, স্কাউটিংয়ের মাধ্যমে জনসেবা, নেতৃত্বদান, জনগণের প্রতি ভালোবাসা ও দেশের জন্য আত্মত্যাগের শিক্ষা পাওয়া যায়। তিনি মন্তব্য করেন, আজকের স্কাউটরাই একদিন দেশের নেতৃত্বের আসনে বসবে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যারা

প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ও বাংলাদেশ স্কাউটসের প্রধান জাতীয় কমিশনার এ বি এম আবদুস সাত্তার অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। এতে আরও উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর শিক্ষা উপদেষ্টা ড. মাহ্দী আমিন, বাংলাদেশ স্কাউটসের সভাপতি ও মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব আবদুল খালেক, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব মো. দাউদ মিয়া এবং বাংলাদেশ স্কাউটসের উপপ্রধান জাতীয় কমিশনার মীর মাহবুবুর রহমান (স্নিগ্ধ)।

শিক্ষামন্ত্রী অনুষ্ঠানে শিক্ষা ও স্কাউটিং কার্যক্রমে বাজেট বাড়ানোর পরিকল্পনার কথাও জানান এবং নতুন বাংলাদেশ গঠনে মেধাবী শিক্ষার্থীদের যথাযথ মূল্যায়ন ও সহায়তা দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন।