চট্টগ্রাম, বাংলাদেশ • রবিবার, ১১ অক্টোবর ২০২৬
বিশ্বস্ত সংবাদ, পরিষ্কার দৃষ্টিভঙ্গি

ইউএসটিসি ইইই অ্যালামনাই অ্যাসোসিয়েশনের আহ্বায়ক কমিটি গঠন

চট্টগ্রামের ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি চিটাগং (ইউএসটিসি)-এর ইইই বিভাগের প্রাক্তন শিক্ষার্থীদের নিয়ে অ্যালামনাই অ্যাসোসিয়েশনের আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। সভাপতি হয়েছেন আবদুল্লাহ আল রিফাত আদনান (শাওন) এবং সাধারণ সম্পাদক কাজী আরফাত।

Read in English →
ইউএসটিসি ইইই অ্যালামনাই অ্যাসোসিয়েশনের আহ্বায়ক কমিটি গঠন
পড়তে সময় লাগবে প্রায় ২ মিনিট ২৪৩ জন এই সংবাদটি পড়েছেন

ইউএসটিসি ইইই অ্যালামনাই অ্যাসোসিয়েশনের আহ্বায়ক কমিটি গঠন

চট্টগ্রাম প্রতিনিধি | JAR NEWS

চট্টগ্রামের ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি চিটাগং (ইউএসটিসি)-এর ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের প্রাক্তন শিক্ষার্থীদের সমন্বয়ে ইইই অ্যালামনাই অ্যাসোসিয়েশনের আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।

প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক যোগাযোগ বৃদ্ধি, পেশাগত নেটওয়ার্কিং জোরদার এবং বিভাগের একাডেমিক ও সামগ্রিক উন্নয়নে সম্মিলিতভাবে কাজ করার লক্ষ্যে এ উদ্যোগ নেওয়া হয়েছে।

সম্প্রতি অনুষ্ঠিত এক অ্যালামনাই মিটআপে বিভাগের বিভিন্ন ব্যাচের প্রায় ৩০ জন প্রাক্তন শিক্ষার্থী অংশগ্রহণ করেন। সভায় বিভাগের বর্তমান পরিস্থিতি, ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (IEB)-এর সদস্যপদ, বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিলের (BAC) অ্যাক্রেডিটেশন প্রক্রিয়া, শিক্ষার্থী ভর্তি কার্যক্রম এবং অ্যালামনাইদের বিভিন্ন দাবি ও প্রত্যাশা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

এ সময় অ্যাক্রেডিটেশন প্রক্রিয়ার প্রয়োজনীয় ডকুমেন্টেশন প্রস্তুতের জন্য প্রাক্তন শিক্ষার্থীদের কাছ থেকে তথ্য সংগ্রহ করা হয়। পাশাপাশি বিভাগের শিক্ষার মানোন্নয়ন, পেশাগত দক্ষতা বৃদ্ধি এবং বর্তমান শিক্ষার্থীদের ক্যারিয়ার গঠনে অ্যালামনাইদের সক্রিয় অংশগ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়।

নবগঠিত আহ্বায়ক কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন প্রথম ব্যাচের আবদুল্লাহ আল রিফাত আদনান (শাওন) এবং সহসভাপতি প্রীতম সেনগুপ্ত। সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন সপ্তম ব্যাচের কাজী আরফাত এবং যুগ্ম সম্পাদক হয়েছেন দ্বিতীয় ব্যাচের রানা ভট্টাচার্য।

কমিটির অন্যান্য দায়িত্বপ্রাপ্তরা হলেন—সাংগঠনিক সম্পাদক ইফতেখার আলম সাগর, অনুষ্ঠান সম্পাদক জিয়াউল মোবারক (১৩তম ব্যাচ), কোষাধ্যক্ষ নুরুল আবছার রুবেল ও রাজিবুল সোহরাব রাজু, গণমাধ্যম ও যোগাযোগ সম্পাদক মেহরোজ আফসানা জামান (ইটিই, তৃতীয় ব্যাচ), নারী কল্যাণবিষয়ক সম্পাদক ফারহানা নাজনীন মুমু (সপ্তম ব্যাচ) এবং দপ্তর সম্পাদক এস এম মিনহাজুল আলম (১৭তম ব্যাচ)।

কমিটির উপদেষ্টা হিসেবে রয়েছেন ইউএসটিসির ইইই বিভাগের চেয়ারম্যান সহযোগী অধ্যাপক ড. সৈয়দ মুনিমুস সালাম এবং সহযোগী অধ্যাপক মোহাম্মদ শাহদাত হোসেন।

নবগঠিত কমিটি প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে ঐক্য ও সহযোগিতা বৃদ্ধি, অভিজ্ঞতা বিনিময়, পেশাগত যোগাযোগ সম্প্রসারণ, বর্তমান শিক্ষার্থীদের ক্যারিয়ার উন্নয়ন এবং বিভাগের একাডেমিক ও পেশাগত অগ্রগতিতে কাজ করবে।

সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, এই উদ্যোগের মাধ্যমে ইউএসটিসির ইইই বিভাগের প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের মধ্যে কার্যকর সেতুবন্ধ তৈরি হবে। একই সঙ্গে বিভাগের শিক্ষার মান, পেশাগত স্বীকৃতি ও ভবিষ্যৎ উন্নয়নে অ্যালামনাইদের অংশগ্রহণ আরও জোরদার হবে।

শেয়ার করুন

সংবাদটি ছড়িয়ে দিন

Facebook X LinkedIn Telegram
আপনার প্রতিক্রিয়া

সংবাদটি কেমন লাগলো?

পাঠকের মতামত

মন্তব্য (0)

এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য প্রকাশের আগে সম্পাদকীয় অনুমোদন প্রয়োজন।

এই বিষয়ের আরও সংবাদ

আরও পড়ুন

এইমাত্র ও সাম্প্রতিক

সর্বশেষ সংবাদ

পাঠকের পছন্দ

সর্বাধিক পঠিত

চাকরি বিজ্ঞাপন

আপনার প্রতিষ্ঠানের চাকরির বিজ্ঞাপন প্রকাশ করুন

JAR NEWS-এ দেশি-বিদেশি যেকোনো প্রতিষ্ঠানের চাকরি, নিয়োগ ও ক্যারিয়ার বিজ্ঞাপন প্রকাশ করা যাবে। নির্বাচিত বিজ্ঞাপন পেইড/প্রমোটেড পোস্ট হিসেবেও প্রকাশ করা যাবে।