চট্টগ্রাম, বাংলাদেশ শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬
বিশ্বস্ত সংবাদ, পরিষ্কার দৃষ্টিভঙ্গি

৯/১১ হামলার ২৫ বছর পর স্মৃতির বার্তা

২০০১ সালের ১১ সেপ্টেম্বর ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের লিফট ধরতে না পারায় অলৌকিকভাবে বেঁচে যান এড ফাইন। ২৫ বছর পর সেই হামলায় ধুলোবালি মাখা স্যুট ও ব্রিফকেস সংরক্ষণ করে সন্ত্রাসীদের উদ্দেশে বার্তা দিলেন তিনি—'তারা কখনো জিততে পারবে না।'

Read in English →
যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরের ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে ২০০১ সালের ১১ সেপ্টেম্বর সন্ত্রাসী হামলা চালানো হয় | ফাইল ছবি: রয়টার্স

যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরের ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের ৮৭ তলায় যাওয়ার কথা ছিল এড ফাইনের। ৭৯ তলা পর্যন্ত উঠেছিলেন একটি লিফটে। আরেকটি লিফটে করে ওপরে ওঠার কথা ছিল, কিন্তু কয়েক সেকেন্ডের জন্য লিফটটি ধরতে পারেননি তিনি। এতেই প্রাণে বেঁচে যান তিনি। ঘটনাটি ২০০১ সালের ১১ সেপ্টেম্বরের, যেদিন ভয়াবহ সন্ত্রাসী হামলায় ধ্বংস হয়ে যায় ওয়ার্ল্ড ট্রেড সেন্টার। ২৫ বছর পর আজও সেই স্মৃতি অমলিন।

স্যুট ও ব্রিফকেসে সন্ত্রাসীদের বার্তা
সন্ত্রাসী হামলা থেকে বেঁচে ফেরার পর এড ফাইনের একটি ছবি ছেপেছিল ফরচুন সাময়িকী। ছবিতে তাঁকে টুইন টাওয়ারের ধ্বংসস্তূপের মধ্য দিয়ে একটি ব্রিফকেস হাতে হেঁটে বের হতে দেখা যায়, যেখানে তাঁর স্যুটটি ছিল ধুলায় ঢেকে যাওয়া। বর্তমানে ৮৩ বছর বয়সী ফাইন সম্প্রতি সংবাদমাধ্যম ‘মিরর’-কে দেওয়া সাক্ষাৎকারে জানান, হামলার দিন পরা সেই স্যুট ও ব্রিফকেসটি তিনি এখনো যত্ন করে রেখে দিয়েছেন, এমনকি ব্রিফকেসটি ব্যবহারও করছেন।

এগুলো সংরক্ষণ করার কারণ ব্যাখ্যা করতে গিয়ে ফাইন বলেন, “যারা হামলা চালিয়েছিল, তাদের একটি বার্তা দেওয়া—তারা কখনো জিততে পারবে না।”

যেভাবে ভাগ্য নির্ধারণ হয়েছিল সেদিন
২০০১ সালের ১১ সেপ্টেম্বরের সেই সকালে এড ফাইনের ছেলের একটি কাজ ছিল ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে। ছেলে অসুস্থ থাকায় ৮৭ তলার গন্তব্যে ফাইন নিজেই যান। সকাল পৌনে আটটার দিকে ভবনে পৌঁছে প্রথমে লিফটে ৭৯ তলায় ওঠেন। সেখান থেকে পরের লিফটটি ধরতে দৌড়েও কয়েক সেকেন্ডের জন্য ব্যর্থ হন। এর কিছুক্ষণ পরেই ভবনের ৯৩ থেকে ৯৯ তলার মাঝামাঝি জায়গায় আছড়ে পড়ে সন্ত্রাসীদের ছিনতাই করা বোয়িং ৭৬৭ উড়োজাহাজ।

এড ফাইন আক্ষেপ করে বলেন, “আমি যদি ওই লিফটে উঠতাম, তাহলে আজ এই কথা বলার জন্য বেঁচে থাকতাম না।” ফাইনের স্ত্রী ইনগ্রিড (৮৪) স্মরণ করেন, হামলার দিন ঘণ্টার পর ঘণ্টা স্বামীর কোনো খোঁজ না পেয়ে চরম অনিশ্চয়তায় কেটেছিল তাঁর।

আধুনিক ইতিহাসের অন্যতম ভয়াবহ এই সন্ত্রাসী হামলায় ওয়ার্ল্ড ট্রেড সেন্টার ও পেন্টাগনে ২ হাজার ৯৯৬ জন নিহত হন, যার মধ্যে ১৯ জন উড়োজাহাজ ছিনতাইকারী ও ফায়ার সার্ভিস সদস্যরাও ছিলেন।

শেয়ার করুন

সংবাদটি ছড়িয়ে দিন

Facebook X LinkedIn Telegram
আপনার প্রতিক্রিয়া

সংবাদটি কেমন লাগলো?

পাঠকের মতামত

মন্তব্য (0)

এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য প্রকাশের আগে সম্পাদকীয় অনুমোদন প্রয়োজন।

এই বিষয়ের আরও সংবাদ

আরও পড়ুন

এইমাত্র ও সাম্প্রতিক

সর্বশেষ সংবাদ

পাঠকের পছন্দ

সর্বাধিক পঠিত

চাকরি বিজ্ঞাপন

আপনার প্রতিষ্ঠানের চাকরির বিজ্ঞাপন প্রকাশ করুন

JAR NEWS-এ দেশি-বিদেশি যেকোনো প্রতিষ্ঠানের চাকরি, নিয়োগ ও ক্যারিয়ার বিজ্ঞাপন প্রকাশ করা যাবে। নির্বাচিত বিজ্ঞাপন পেইড/প্রমোটেড পোস্ট হিসেবেও প্রকাশ করা যাবে।