চট্টগ্রাম, বাংলাদেশ সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬
বিশ্বস্ত সংবাদ, পরিষ্কার দৃষ্টিভঙ্গি

এআই দিয়ে তৈরি ভুয়া প্রোফাইল ঠেকাতে বিনামূল্যে ‘ভেরিফায়েড ব্যাজ’ আনছে ফেসবুক

এআই দিয়ে তৈরি ভুয়া প্রোফাইল ঠেকাতে সেলফি ভিডিও যাচাইয়ের মাধ্যমে বিনামূল্যে ‘ভেরিফায়েড ব্যাজ’ চালু করছে ফেসবুক, যা মেটার সাবস্ক্রিপশন সেবা থেকে সম্পূর্ণ ভিন্ন।

Read in English →
বিনামূল্যে ‘ভেরিফায়েড ব্যাজ’ আনছে ফেসবুক

এআই দিয়ে তৈরি ভুয়া প্রোফাইল ঠেকাতে বিনামূল্যে ‘ভেরিফায়েড ব্যাজ’ আনছে ফেসবুক

জারনিউজ ডেস্ক

সামাজিক যোগাযোগমাধ্যমগুলোতে দিন দিন বেড়েই চলেছে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি ভুয়া প্রোফাইল, ছবি, ভিডিও ও নানা রকম গুজব। এতে ছড়াচ্ছে বিভ্রান্তি, আর ব্যক্তি পর্যায় থেকে শুরু করে প্রতিষ্ঠান পর্যন্ত নানাভাবে হচ্ছে প্রতারিত। এসব ঠেকাতে বড় পরিবর্তন আনতে যাচ্ছে ফেসবুক। প্রযুক্তি সংবাদমাধ্যম এনগ্যাজেটের এক প্রতিবেদনে সম্প্রতি এই তথ্য জানানো হয়েছে।

বিনামূল্যে ভেরিফায়েড ব্যাজ

প্রতিবেদন অনুযায়ী, প্রকৃত ব্যবহারকারী শনাক্ত করতে ফেসবুক বিনামূল্যে একটি ভেরিফায়েড ব্যাজ চালু করতে যাচ্ছে। এই ব্যাজ পেতে ব্যবহারকারীকে একটি সেলফি ভিডিও যাচাই প্রক্রিয়া সম্পন্ন করতে হবে, যা অ্যাকাউন্ট মালিকের ছবির সঙ্গে মিলিয়ে পরিচয় নিশ্চিত করবে।

টেক জায়ান্ট মেটা জানিয়েছে, এই ভেরিফায়েড ব্যাজ নিশ্চিত করবে যে ফেসবুক প্রোফাইলের পেছনে থাকা ব্যবহারকারী সত্যিকারের একজন মানুষ। তবে মেটার আগের সাবস্ক্রিপশন-ভিত্তিক সেবা ‘মেটা ভেরিফায়েড’ থেকে এটি সম্পূর্ণ ভিন্ন—নতুন এই সেবা সাধারণ ব্যবহারকারীদের জন্য এবং সম্পূর্ণ বিনামূল্যে দেওয়া হবে।

যেসব শর্ত পূরণ করতে হবে

ফেসবুকের এই ভেরিফায়েড ব্যাজ পেতে ব্যবহারকারীকে কয়েকটি শর্ত পূরণ করতে হবে:

  • ব্যবহারকারীর বয়স কমপক্ষে ১৮ বছর হতে হবে
  • অ্যাকাউন্টটি ফেসবুকের কমিউনিটি স্ট্যান্ডার্ড অনুযায়ী ভালো অবস্থায় থাকতে হবে
  • প্রতারণা, ভুয়া পরিচয় বা সন্দেহজনক কার্যকলাপের কোনো ইতিহাস থাকা যাবে না
  • সেলফি ভিডিওর মাধ্যমে পরিচয় যাচাই প্রক্রিয়ায় সফল হতে হবে

শর্তগুলো পূরণ করে পরিচয় যাচাই সম্পন্ন হলে ব্যাজটি ফেসবুকের বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় দেখা যাবে—প্রোফাইল, মার্কেটপ্লেস, গ্রুপ এবং ফেসবুক ডেটিংয়ে।

কেন এই উদ্যোগ

মেটা জানিয়েছে, কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে এখন সহজেই ভুয়া ছবি, ভুয়া পরিচয় ও বিশ্বাসযোগ্য দেখতে প্রোফাইল তৈরি করা যাচ্ছে, যা ব্যবহার করে প্রতারণা, জালিয়াতি ও ভুয়া অ্যাকাউন্টের সংখ্যা ক্রমেই বাড়ছে। নতুন এই ব্যাজের মাধ্যমে ব্যবহারকারীরা অন্তত এটুকু নিশ্চিত হতে পারবেন যে, যার সঙ্গে তারা যোগাযোগ করছেন তিনি একজন বাস্তব ব্যক্তি কি না।

তবে মেটা স্পষ্ট করে জানিয়েছে, এই ব্যাজ কোনো ব্যক্তির সততা বা বিশ্বাসযোগ্যতার নিশ্চয়তা দেয় না—এটি শুধু পরিচয় যাচাইয়ের প্রমাণ। তাই অনলাইনে আর্থিক লেনদেন বা ব্যক্তিগত তথ্য শেয়ার করার আগে সবসময় সতর্ক থাকার পরামর্শ দিয়েছে প্রতিষ্ঠানটি।

শেয়ার করুন

সংবাদটি ছড়িয়ে দিন

Facebook X LinkedIn Telegram
আপনার প্রতিক্রিয়া

সংবাদটি কেমন লাগলো?

পাঠকের মতামত

মন্তব্য (0)

এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য প্রকাশের আগে সম্পাদকীয় অনুমোদন প্রয়োজন।

এইমাত্র ও সাম্প্রতিক

সর্বশেষ সংবাদ

পাঠকের পছন্দ

সর্বাধিক পঠিত

চাকরি বিজ্ঞাপন

আপনার প্রতিষ্ঠানের চাকরির বিজ্ঞাপন প্রকাশ করুন

JAR NEWS-এ দেশি-বিদেশি যেকোনো প্রতিষ্ঠানের চাকরি, নিয়োগ ও ক্যারিয়ার বিজ্ঞাপন প্রকাশ করা যাবে। নির্বাচিত বিজ্ঞাপন পেইড/প্রমোটেড পোস্ট হিসেবেও প্রকাশ করা যাবে।