নির্বাচিত সরকারের ওপর বাড়বে চাপ, শেষ মুহূর্তে অনেক গোঁজামিল
Date: 2026-02-01
অন্তর্বর্তী সরকার শেষ সময়ে তড়িঘড়ি করে নানান বিতর্কিত প্রকল্প ও সিদ্ধান্ত নিয়েছে। এসব সিদ্ধান্তের সঙ্গে বর্তমান সরকারের কোনো ধরনের সংশ্লিষ্টতা না থাকলেও গোঁজামিল দিয়ে পরবর্তী সরকারের ওপর চাপ তৈরি করতে প্রকল্পগুলো নেওয়া হচ্ছে। সরকারের গৃহীত এসব সিদ্ধান্ত পরবর্তী সরকার বাস্তবায়ন করতে গেলে বড় ধরনের চাপে পড়বে। কয়েকটি সিদ্ধান্ত নিয়ে ইতোমধ্যে বিভিন্ন মহলে তীব্র সমালোচনা হয়েছে। জুলাই আন্দোলনে অংশীজনদের জন্য দায়মুক্তি অধ্যাদেশ ক্ষমতার শেষে এসে তড়িঘড়ি করে জারি করা হয়েছে। সরকারি চাকরিজীবীদের নবম পে-কমিশন, মন্ত্রী ও আমলাদের জন্য বিলাসবহুল ফ্ল্যাট নির্মাণ, চট্টগ্রাম বন্দর নিয়ে চুক্তি, মিরসরাই অর্থনৈতিক অঞ্চলে সমরাস্ত্র জোন তৈরির ঘোষণা, র্যাবের জন্য ১৬৩টি গাড়ি কেনার সিদ্ধান্ত থেকে শুরু করে রকেট গতিতে প্রাথমিক শিক্ষক নিয়োগের প্রক্রিয়া, গণমাধ্যম আইন নিয়ে নানা মহলে প্রশ্ন উঠেছে। এসব উদ্যোগ জনস্বার্থের চেয়ে দেশিবিদেশি গোষ্ঠীর স্বার্থে বেশি কাজ করছে কি না, সেই প্রশ্ন সামনে তুলেছেন সংশ্লিষ্টরা।
গৃহীত কিছু সিদ্ধান্তের সঙ্গে দীর্ঘ মেয়াদি অর্থনৈতিক ঝুঁকি ও জাতীয় নিরাপত্তার মতো সংবেদনশীল প্রশ্ন জড়িত রয়েছে। পরবর্তী নির্বাচিত সরকার ও জনগণকে দীর্ঘমেয়াদে তার বোঝা এবং দায় বহন করতে হবে। এসব প্রকল্প নেওয়া হচ্ছে যখন সরকারের হাতে আর কার্যকর সময় প্রায় নেই বললেই চলে। সংশ্লিষ্টরা







